
নিজস্ব প্রতিবেদক:
“সত্যের সন্ধানে, দুর্বার গতিতে” — এই স্লোগানকে ধারণ করে ২০২০ সালে যাত্রা শুরু করেছিল অনলাইন নিউজ পোর্টাল প্রভাত সমাচার। বিভিন্ন সময় দেশের সমসাময়িক সংবাদ, সামাজিক সমস্যা, জনদুর্ভোগ ও ইতিবাচক উদ্যোগ তুলে ধরে পাঠকমহলে পরিচিতি লাভ করে পোর্টালটি।
দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকার পর নতুন উদ্যম ও আধুনিক পরিকল্পনা নিয়ে আবারও চালু হয়েছে প্রভাত সমাচার। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, দ্রুত তথ্য পরিবেশন এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই হবে পোর্টালটির মূল লক্ষ্য।
প্রতিষ্ঠাতা ও সম্পাদক কামরান এইচ তানভীর জানান, বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে তাল মিলিয়ে নতুন আঙ্গিকে ওয়েবসাইট পরিচালনা করা হবে। পাশাপাশি দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ, ফিচার, মতামত, বিনোদন, প্রযুক্তি ও স্থানীয় খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
প্রভাত সমাচারের পক্ষ থেকে পাঠক, শুভাকাঙ্ক্ষী ও বিজ্ঞাপনদাতাদের সহযোগিতা কামনা করা হয়েছে। নতুন যাত্রায় সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জনের প্রত্যয় ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।