বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন ৪ জন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। তিন ক্যাটাগরিতে মোট ৩৩টি মনোনয়ন জমা পড়েছে। যদিও এর আগে মোট ৩৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে ১৯টি মনোনয়ন বিক্রি হলেও জমা পড়েছে ১৪টি। এর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে তিনটি করে, বরিশাল থেকে দুটি এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একটি করে মনোনয়ন জমা পড়েছে।

রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগ থেকে একজন করে প্রার্থী থাকায় যাচাই-বাছাইয়ে বাদ না পড়লে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হবেন।

এদিকে ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা ক্যাটাগরিতেও মাত্র একজন মনোনয়ন জমা দিয়েছেন। সূত্র জানিয়েছে, এই ক্যাটাগরিতে মনোনয়ন দিয়েছেন সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। যাচাইয়ে বৈধ থাকলে তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হবেন।

অন্যদিকে ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন জমা দিয়েছেন ১৮ জন। এই ক্যাটাগরি থেকেই নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। এখানে নির্বাচন করছেন বিসিবি সভাপতি তামিম ইকবালও।

যাচাই-বাছাই শেষে ২৩ মে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। আগামী ৭ জুন অনুষ্ঠিত হবে বিসিবির পরিচালক, সভাপতি ও সহ-সভাপতি পদের নির্বাচন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *