
মৌলভীবাজার জেলার বড়লেখা পৌরসভায় জননিরাপত্তা জোরদার ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য জনাব নাসির উদ্দিন আহমেদ মিঠু। তাঁর নিজস্ব বরাদ্দে বড়লেখা বাজারসহ পুরো পৌরসভাকে সিসিটিভি ক্যামেরার নজরদারির আওতায় আনা হচ্ছে।
এই প্রকল্পের আওতায় বড়লেখা বাজার এবং পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে আধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এছাড়াও ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহল মনে করছেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত প্রয়োজনীয়। তাই জননিরাপত্তা ও ব্যবসায়ীদের স্বার্থে সময়োপযোগী এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, সিসিটিভি নজরদারি কার্যক্রম চালু হলে বড়লেখা পৌরসভায় অপরাধ প্রবণতা কমে আসবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ পরিবেশে ব্যবসা ও দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারবেন।